পাঁচ মাসেই এসি মিলান কোচ বরখাস্ত

আপডেট : ৩০ মে ২০২৫, ০২:৪৪ পিএম

দেড় বছরের চুক্তিতে এসি মিলানের কোচ হয়েছিলেন সার্জিও কনসেইকাও। কিন্তু পাঁচ মাসের বেশি টিকতে পারলেন না। এবারের মৌসুমে দলের হতাশাজনক পারফর্মেন্সের পর তাকে বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ক্লাব।

১৯ বারের সিরি আ জয়ী ক্লাব এসি মিলান এবারের লিগ শেষ করেছে অষ্টম স্থানে থাকে। চ্যাম্পিয়ন নাপোলির চেয়ে তারা ১৯ পয়েন্ট পিছিয়ে ছিল। তাই কনসেইকাওয়ের বিদায়টা অবধারিতই ছিল। এই নিয়ে এক বছরের মধ্যে তৃতীয়বার কোচ বিদায় করল দলটি।

গত ৩০ ডিসেম্বর মিলানের নতুন কোচ হিসেবে যোগ দিয়েছিলেন কনসেইকাও। শুরুটা ছিল দারুণ। দায়িত্ব নেওয়ার সপ্তাহখানেক পরই ইন্টার মিলানকে হারিয়ে ইতালিয়ান সুপার কাপ জয় করে এসি মিলান। তবে সেই ঝলক আর বেশিদিন থাকেনি। তারই পরিণতিতে কনসেইকাওয়ের চাকরি গেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত