ফরিদপুরে নিখোঁজের তিনদিন পর নীরব শেখ (১৮) নামের এক বৈদ্যুতিক মিস্ত্রির সহকারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ মে) রাত ১০টার দিকে শহরতলীর বায়তুল আমান কোলপাড় এলাকার ফসলি ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার কোতোয়ালি থানা পুলিশ।
নীরব শেখ ফরিদপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বিলমাহমুদপুর এলাকার আকব্বর মোল্যা ডাঙ্গি গ্রামের রেজাউল শেখের বড় ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নীরব শেখ গত ২৬ মে দুপুর আড়াইটার দিকে বাড়ি থেকে বের হন। সে রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। এ সময় তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরদিন কোতয়ালি থানায় পরিবারের পক্ষ থেকে জিডি করেন নীরব শেখের বাবা রেজাউল শেখ। এরপর বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বায়তুল আমান কোলপাড় এলাকার ফসলি ক্ষেতে একটি মরদেহ পরে দেখতে পায় গ্রামবাসী। এ সময় স্থানীয়রা কোতোয়ালি থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠায়। এ সময় পরিবারের সদস্যরা নীরবের মরদেহ শনাক্ত করে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি।
পাঁচ মাসেই এসি মিলান কোচ বরখাস্ত
কেবল একটি দল নির্বাচন চায়—প্রধান উপদেষ্টার এ বক্তব্য সঠিক নয়