লাউয়াছড়ায় সড়কে গাছ পড়ে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ

আপডেট : ৩০ মে ২০২৫, ০৫:২৭ পিএম

টানা বৃষ্টিতে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর দিয়ে চলে যাওয়া শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে গাছ পড়ে প্রায় ৩ ঘণ্টা বন্ধ ছিল
যানবাহন চলাচল। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা বৃষ্টিতে ভিজে গাছ কেটে সরিয়ে যানচলাচল স্বাভাবিক করে। 

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে টানা বৃষ্টির ফলে শুক্রবার সকালে একটি বড় গাছ সড়কে পড়ে যায়। এতে সড়কের  যানচলাচল বন্ধ হয়ে যায়।  

সিএনজিচালিত অটোরিকশা চালক আহমদ আলী, কবির মিয়া বলেন, সকালে শ্রীমঙ্গল থেকে ভানুগাছ যাচ্ছিলাম। সড়কে গাছ পড়ার কারনে অনেক ঘুরে অন্য রাস্তা দিয়ে যেতে হয়েছে। লাউয়াছড়ায় সড়কে অনেক গাছ এখনো ঝুঁকিপূর্ণ হয়ে আছে। কখন কার উপরে এগুলো পড়ে ঠিক নাই। এসব বিষয় দেখা জরুরি।

কমলগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স‘র স্টেশন কর্মকর্তা ফারুকুল ইসলাম বলেন, শুক্রবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে খবর পাই লাউয়াছড়া সড়কে গাছ পড়ে সড়ক বন্ধ হয়ে আছে। পরে দ্রুত আমরা সেখানে পৌঁছাই। প্রায় ৩ ঘণ্টা বৃষ্টিতে ভিজে রাস্তা থেকে গাছ কেটে সরিয়ে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত