ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) স্টুডিও থেকে সরাসরি আগামী ২০২৫-২০২৬ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (২ জুন) বিকেল ৩টায় আগামী অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করবেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা।
আজ রবিবার এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, পূর্ব-রেকর্ডকৃত বাজেট ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারের মাধ্যমে পূর্ব নির্ধারিত ৪টার পরিবর্তে আগামীকাল বিকাল ৩টায় সম্প্রচারিত হবে।
এ ছাড়া জাতীয় বাজেটের ব্যাপক প্রচার নিশ্চিত করার জন্য সকল বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিও স্টেশনগুলিকে বিটিভি থেকে ফিড গ্রহণ করে বাজেট ভাষণটি একই সময়ে সম্প্রচার করার জন্য অনুরোধ করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠেয় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক প্রধান উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকে অনুমোদন হবে আগামী ২০২৫-২০২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেটটি অনুমোদনের পরে তাতে সই করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে ৫ অভিযোগ