ঈদের পর কঠোর আন্দোলনের হুমকি সচিবালয় কর্মচারীদের

আপডেট : ০২ জুন ২০২৫, ০৪:৪৬ পিএম

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ- ২০২৫’ বাতিলের দাবিতে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম বরাবর স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারী কর্মচারীরা।

তারা দুজন উপস্থিত না থাকায় তাদের দপ্তরে আজ সোমবার স্মারকলিপি জমা দেওয়া হয়। স্মারকলিপি জমা দেওয়ার পূর্বা বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এ সময় ঈদের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

কঠোর আন্দোলনে এবার দেশের সকল সরকারি চাকরিজীবীদের অন্তর্ভুক্ত করতে চান আন্দোলনকারী কর্মচারীদের সংগঠন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। ওই ফোরামের পক্ষ থেকে দেশের সরকারি কর্মচারীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানানো হয়।

আন্দোলনকারী কর্মচারীরা আগামীকাল মঙ্গলবার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে স্মারকলিপি দেবেন।

গত ২৫ মে রাতে সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ জারি করে সরকার। অধ্যাদেশ বাতিলের দাবিতে ১০ দিন ধরে আন্দোলন চলছে সচিবালয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত