ভারতীয় সংবাদ মাধ্যমে খবর হয়েছিল পাকিস্তানের সঙ্গে যুদ্ধের জেরে নারী ইমার্জিং এশিয়া কাপ খেলবে না ভারত। আর তাতে টুর্নামেন্টই হবে না এমনটি বলা হয়েছিল। ভারত নিজেদের সরিয়ে নেয়নি। তবে টুর্নামেন্ট ঠিকই স্থগিত হলো।
আগামী জুনে হচ্ছে না নারী ইমার্জিং এশিয়া কাপ। আবহাওয়া ও স্বাস্থ্যজনিত উদ্বেগের কারণে টুর্নামেন্টট স্থগিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
বাংলাদেশ ও ভারতের পাশাপাশি শ্রীলঙ্কায়ও বৃষ্টির আশঙ্কা আছে। গত সপ্তাহে শ্রীলঙ্কার আবহওয়ায় বিভাগে এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর শক্তিশালী হওয়ার দেশের বিভিন্ন প্রদেশে প্রচুর বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৬ জুন থেকে শ্রীলঙ্কায়ই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নারী ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় আসর।
আবহাওয়ার এমন পূর্বাভাস পেয়ে এসিসির চেয়ারম্যান মহসিন নাকভি বরাবর চিঠি লিখেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) চেয়ারম্যান শাম্মি ডি সিলভা। যেখানে পুরো বিষয়টি বিস্তারিত জানিয়েছেন তিনি। এছাড়াও ১৪ বছর পর শ্রীলঙ্কায় দেখা দিয়েছে চিকুনগুনিয়া।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল টুর্নামেন্টের সূচি পুনঃনির্ধারণ করবে। এই টুর্নামেন্টের প্রথম আসর আয়োজিত হয়েছিল হংকংয়ে। যেখানে ফাইনালে বাংলাদেশ 'এ' দলকে ৩১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত 'এ' দল।
ইয়ামাল নন সেরা তরুণ খেলোয়াড় দুয়ে
‘জেন্টলম্যান’ শেলটনকে হারিয়ে কোয়ার্টারে আলকারাজ