বৈরী আবহাওয়াতেও জমেছে রায়পুর পশুর হাট

আপডেট : ০৩ জুন ২০২৫, ১১:১৮ এএম

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে জমে উঠেছে লক্ষ্মীপুরের রায়পুর পশুর হাট। অন্যান্য বছরের তুলনায় এবার দেশীয় খামারে লালিত গরুর উপস্থিতি বেশি। যা নজর কাড়ছে ক্রেতা-বিক্রেতা উভয়ের। তবে বাজারে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশী থাকায় বড় গরু নিয়ে কিছুটা চিন্তিত ব্যাপারীরা। রায়পুর উপজেলার বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা যায়।

সকাল থেকে থেমে থেমে ঝিরিঝিরি ও মুষলধারে বৃষ্টি হয়েছে রায়পুরে। বইছে দমকা বাতাস। এমন প্রতিকূলতার মধ্যেও এদিন বাসাবাড়ী, নতুন বাজার, খাসের হাট ঘুরে দেখা যায়, কোরবানিকে সামনে রেখে বিভিন্ন এলাকা থেকে আসছে গরু। দুপুর তিনটা পর্যন্ত ছোট-বড়-মাঝারি আকারের গরু, কয়েক বছর লালন পালনের পর বিক্রির জন্য হাটে তুলেছেন খামারিরা। হাটে ক্রেতা আনাগোনা থাকলেও বিক্রি ছিল কিছুটা কম। অধিকাংশই দেখেছেন, যাচাই করছেন দাম।  গরু বিক্রির জন্য অপেক্ষা করতে থাকেন ক্রেতারা।

স্থানীয় খামারি মো. নাজিম উদ্দিন জানান, চারটি গরু নিয়ে এসেছি। দামও তুলনামূলক কম রেখেছি, কিন্তু এখন পর্যন্ত কোনোটি বিক্রি হয়নি। মানুষ দেখে চলে যাচ্ছে, দাম বললেই মুখ ফিরিয়ে নিচ্ছে।

নতুন বাজার ইজারাদার ইব্রাহিম বলেন, এই বছর দেশীয় গরুর সরবরাহ বেশি। ভারতীয় গরুর প্রবেশ সীমিত থাকায় স্থানীয় খামারিরা লাভবান হওয়ার সুযোগ পাচ্ছেন। হাটে গরুর সংখ্যা ও মান দুইই ভালো।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনান, রায়পুরে এবার প্রায় ২০ হাজার গবাদিপশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে, যা উপজেলার চাহিদা পূরণের পাশাপাশি জেলায় সরবরাহও করা সম্ভব হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত