মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে পরিবহন ও হোটেল থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
বুধবার (৩ জুন) মানিকগঞ্জ জেলা সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা এ অভিযান পরিচালনা করেন। এ সময় র্যাব ও পুলিশের দুটি টিম সহযোগিতা করে।
জানা যায়, সেলফি ও নীলাচল পরিবহনে যাত্রী ভাড়ার তালিকা না থাকায় পাঁচ হাজার টাকা করে জরিমানা আদায় করেন। এছাড়া, দুটি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রয়ের অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব মানিকগঞ্জ জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম জানান, ঈদের আগে যাত্রী অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটে অভিযান চালায়। ঈদের আগ পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
'১০ তারিখের ম্যাচ সবচেয়ে গুরুত্বপূর্ণ তবে ভুটান ম্যাচও গুরুত্বপূর্ণ'
বালিয়াকান্দিতে ঝড়ে গাছের ডাল পড়ে গৃহবধূর মৃত্যু