ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশ হাভিয়ের কাবরেরা সেরা একাদশে রেখেছেন হামজা চৌধুরী এবং ফাহমিদুল ইসলামকে। ঘরের মাঠে আজ অভিষেক হবে ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা হামজা চৌধুরীর। আর ইতালির চতুর্থ বিভাগে খেলা তরুণ ফাহামিদুলকের অভিষেক হবে লাল-সবুজ জার্সিতে। তবে শুরুর একাদশে রাখা হয়নি কানাডা প্রিমিয়ার লিগ মাতানো ফুটবলার শমিত সোমকে।
ঢাকা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় শুরু হতে যাওয়া ম্যাচে স্প্যানিশ কোচ বাংলাদেশকে খেলাবেন ৪-২-৩-১ ফরম্যাটে। দলের গোলপোস্ট সামলাবেন মিতুল মারমা। ব্যাক ফোরে তপু বর্মণ, তারিক কাজীর সঙ্গী দুই ভাই সাদউদ্দিন ও তাজউদ্দিন। হোল্ডিং মিডফিল্ডার পজিশনে হামজার সঙ্গী হবেন অভিজ্ঞ সোহেল রানা।
ভারতের বিপক্ষে মার্চে নন-প্লেয়িং অধিনায়ক জামাল ভুঁইয়া ফিরছেন এই ম্যাচে। আক্রমণভাগে সহায়তা দিতে হার পাশে থাকবেন ফাহমিদুল ও শাহ কাজেল কিরমানি। আর ফলস নাইন পজিশনে খেলবেন রাকিব হোসেন।
১৭তম বারের মতো দুই দল মুখোমুখি হচ্ছে। আগের ১৬ ম্যাচে বাংলাদেশ জিতেছে ১২ ম্যাচে। ভুটানের জয় ২ ম্যাচে ও ড্র ২ ম্যাচে। গত সেপ্টম্বরে থিম্পুতে দু'দলের শেষ দেখায় জিতেছিল ভুটান।
বাংলাদেশের শুরুর একাদশ
মিতুল মারমা, সাদউদ্দিন, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী, সোহেল রানা, ফাহমিদুল, শাহ কাজেম কিরমানি, রাকিব হোসেন।
ব্রাজিলের একাদশ কি জানিয়ে দিলেন আনচেলত্তি!