হামজার গোলে প্রথমার্ধ বাংলাদেশের

আপডেট : ০৪ জুন ২০২৫, ০৮:৪৩ পিএম

বাংলাদেশের হয়ে অভিষেক ম্যাচে মাঠ মাতালেও ভারতের বিপক্ষে গোল পাননি হামজা চৌধুরী। সেই ম্যাচের ভেন্যু ছিল শিলংয়ে। তবে আজ ঘরের মাঠ জাতীয় ফুটবল স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ম্যাচেই তিনি পেয়ে গেলেন গোলের দেখা। আর সেই গোলেই লিড নিয়ে প্রথমার্ধে এগিয়ে লাল সবুজের জার্সি ধারীরা।

ম্যাচের তৃতীয় মিনিটেই কর্নার আদায় করে নেয় বাংলাদেশ। জামাল ভূঁইয়ার নেওয়া শট থেকে হেড দিয়ে সোজা ভুটানের জালে জড়ান হামজা।

সেই গোলের পর আরও কয়েকটি সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। তবে সেগুলো কাজে লাগাতে পারেননি জামাল ভূঁইয়ারা। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যেতে হয় তাদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত