ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে স্ত্রী-সন্তানসহ ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ০৫ জুন ২০২৫, ০৭:৫৭ পিএম

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা ভাটই-ফুলহরি সড়কে ট্রাকচাপায় স্ত্রী সন্তানসহ নিহত হয়েছেন গোলাম মোস্তফা (৪৫) নামে এক ব্যবসায়ী। তিনি শৈলকুপার হুদা মাইলমারী গ্রামের বাবর আলী মন্ডলের ছেলে।

আজ বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে আসাননগর এলাকার এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোলাম মোস্তফা (৪৫), স্ত্রী সেলিনা খাতুন (৩৫) ও তাদের সন্তান মাহিম (৫)। গোলাম মোস্তফা উপজেলার ফুলহরি ইউনিয়নের হুদা মাইলমারি গ্রামের বাবর আলী মণ্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে মাইলমারী গ্রাম থেকে মোটরসাইকেলে ৩ জন ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আশাননগর নামক স্থানে পৌঁছলে কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যায়। স্থানীয়রা আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করার চেষ্টা চলছে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত