এবার রোনালদোর সঙ্গে লড়াইয়ের অপেক্ষায় ইয়ামাল

আপডেট : ০৭ জুন ২০২৫, ১০:০৩ এএম

রুদ্ধশ্বাস সেমিফাইনালে ফ্রান্সকে ৫-৪ গোলে হারিয়ে নেশনস লিগের ফাইনালে উঠেছে স্পেন। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। স্পেনের ১৭ বছর বয়সী তারকা লামিনে ইয়ামালের কাছে এটা স্বপ্নের মতো। তিনি রোনালদোর মোকাবেলা করার অপেক্ষা করছেন।

আগামী রবিবার রাতের ফাইনাল নিয়ে ইয়ামাল বলেছেন, ‘রোনালদোর বিপক্ষে খেলার কথা বলছেন? তিনি একজন কিংবদন্তি। আমি আমার কাজটা করব, যেটা হচ্ছে ম্যাচ জেতানো। স্পেন এবং পর্তুগাল উভয় দলই অসাধারণ। ফাইনালে সেরা দলই জিতবে। আমি চাই শিরোপাটা স্পেনে নিয়ে যেতে। শুধু আমি না, পুরো দলই সেটা চায়।’

লা মাসিয়া থেকে উঠে আসা বার্সেলোনার এই বিস্ময় বালক নেশনস লিগের ফাইনালে নিজেকে প্রমাণ করার জন্য মুখিয়ে আছেন, ‘এটা একটি বিশেষ ম্যাচ হতে যাচ্ছে। এমন একটা ফাইনাল যেখানে প্রতিপক্ষ দলটি দুর্দান্ত। এটা আমাদের জন্য বাড়তি অনুপ্রেরণা। এই ধরনের ম্যাচেই আমি নিজেকে প্রমাণ করতে চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত