প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি গ্রুপের সদস্যদের সাক্ষাৎ

আপডেট : ১০ জুন ২০২৫, ১০:১৪ পিএম

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের ব্যানারে কয়েকজন সদস্য।

মঙ্গলবার (১০ জুন) লন্ডনে সফররত প্রধান উপদেষ্টার সঙ্গে তার হোটেলে তারা সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে। 

প্রধান উপদেষ্টা চার দিনের সরকারি সফরে স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

আগামী ১৪ জুন দেশে ফেরার পরিকল্পনা রয়েছে প্রধান উপদেষ্টার।

সর্বশেষ সর্বাধিক পঠিত