নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ রসুলবাগ মাদক কারবারি গাজীর বাড়িতে মঙ্গলবার (১০ জুন) রাতে অভিযান চালিয়েছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনী।
এসময় বিপুল পরিমাণ মাদক ও ধারালো অস্ত্রসহ মাদক কারবারি গাজীর মেয়ে লিজা ও ভাতিজা বাবুকে আটক করা হয়। জব্দ করা হয়েছে ৫০০ গ্রাম গাঁজা, ১০০ পিস ইয়াবা, ২ পুরিয়া হেরোইন, বেশ কিছু ধারালো অস্ত্র ও ২৫ পিস মোবাইল। তবে অভিযান টের পেয়ে পালিয়ে গেছে গাজী।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক, ধারালো অস্ত্র ও ২৫টি মোবাইলসহ ২ জনকে আটক করা হয়েছে।
মুরাদনগরে মোবাইল কোর্টের অভিযানে ১২ জনকে জরিমানা