৪৮ দলের বিশ্বকাপে এশিয়া থেকে খেলবে অন্তত ৮টি দল। এর মধ্যে ৬টি দল নিশচিত করেছে, কিন্তু তাদের মধ্যে গতবার আর্জেন্টিনাকে হারানো সৌদি আরব নেই। মঙ্গলবার তাদেরকে ২-১ গোলে হারিয়ে টানা ৬ ষষ্ঠ বার বিশ্বকাপ খেলা নিশ্চিত করে অস্ট্রেলিয়া।
এখন সৌদি আরবকে ৪র্থ রাউন্ডে কাতার, ইরাক, ওমান, আরব আমিরাত, ইন্দোনেশিয়ার সঙ্গে খেলতে হবে। চতুর্থ রাউন্ডে, দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ৮-১৪ অক্টোবর একটি ভেনুতে হবে ম্যাচগুলো। প্রতিটি গ্রুপের শীর্ষ দল যাবে সরাসরি বিশ্বকাপে। রানার-আপ দুটি দল খেলবে পঞ্চম রাউন্ড প্লে-অফ, সেখান থেকে একটি দল পাবে ইন্টার-কনফেডারেশন প্লে-অফে খেলার সুযোগ।
এশিয়া থেকে যারা বিশ্বকাপ নিশ্চিত করেছে:
১. জাপান – ধারাবাহিক ফর্ম ধরে রেখে সপ্তমবারের মতো জায়গা করে নিয়েছে বিশ্বকাপে।
২. ইরান – এশিয়ার অন্যতম ফুটবল পরাশক্তি, তাদের ষষ্ঠ বিশ্বকাপ নিশ্চিত।
৩. দক্ষিণ কোরিয়া – ১১ বার বিশ্বকাপে খেলা দলটি বরাবরের মতোই শক্তিশালী।
৪. অস্ট্রেলিয়া – ২০০৬ থেকে এএফসি অঞ্চলে খেলছে, এবারও দারুণভাবে জায়গা করে নিয়েছে।
৫. উজবেকিস্তান – ইতিহাস রচনা করেছে; প্রথমবারের মতো খেলবে বিশ্বকাপে।
৬. জর্ডান – আরেকটি নতুন মুখ, যারা প্রথমবার বিশ্বমঞ্চে পা রাখতে চলেছে।
সব মিলিয়ে এখন পর্যন্ত যারা বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে (১৩টি দল):
স্বাগতিক- যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা
এশিয়া- জাপান, ইরান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, জর্ডান
ওশেনিয়া- নিউজিল্যান্ড
এনজোর বুটে রক্তাক্ত কাস্তানো; মেসি-রদ্রিগেজের কথার লড়াই