বিনোদ কাম্বলি- ভারতীয় ক্রিকেটের চিরকালীন এক আক্ষেপের নাম। শচীন টেন্ডুলকারের শৈশবের বন্ধু, জাতীয় দলের সতীর্থকে শচীনের চেয়েও প্রতিভাবান মনে করতেন অনেকেই। কিন্তু অনিয়ন্ত্রিত জীবনযাপন তার ক্যারিয়ার অকালে থামিয়ে দিয়েছিল। উচ্ছৃঙ্খল জীবন কাটিয়ে এখন সুস্থ জীবনে ফেরার চেষ্টা করছেন কাম্বলি। কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে।
কয়েক মাস আগে একটি অনুষ্ঠানে অসুস্থ বিনোদ কাম্বলিকে দেখে ক্রিকেটপ্রেমীরা চমকে গিয়েছিলেন। সাবেক এই ক্রিকেটার ঠিকমতো দাঁড়াতে এমনকী কথাও বলতে পারছিলেন না! ৫২ বছরের কাম্বলিকে গত ডিসেম্বরে চিকিৎসার জন্য মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। ব্যাটিং কিংবদন্তি শচীন তাকে বহুবার সাহায্য করেছেন। স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা করেছেন। কিন্তু লাভ হয়নি।
কাম্বলিকে সুস্থ জীবনে ফেরাতে যারা তার পাশে ছিলেন, তাদের একজন ভারতের সাবেক বিশ্বকাপজয়ী অল-রাউন্ডার যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। সম্প্রতি তিনি স্মৃতিচারণ করে বলেন, ‘কাম্বলিকে বলেছিলাম পার্টি করা, সিগারেট খাওয়া, নারীসঙ্গ বন্ধ কর। নাহলে তুমি শেষ হয়ে যাবে। এখনই এসব না ছাড়লে একটা সময় তোমাকে কাঁদতে হবে। দেখুন, পরবর্তীতে তার কী পরিণতি হয়েছে!’
যোগরাজের পরামর্শ ঠিক সময়ে কানেই তোলেননি কাম্বলি। তিনি নিজের উচ্ছৃঙ্খল জীবনেই ব্যস্ত ছিলেন। যোগরাজ আরও বলেন, ‘কাম্বলির সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছিলাম। তাকে অনেক বুঝিয়েছিলাম। কিন্তু সে সবকিছু শোনার পর বলেছিল, “স্যার, আপনার সময় হয়ে গেছে!” আসলে কাম্বলি নিজেকে রাজা ভাবতে শুরু করেছিল। সেট এটা বুঝতে চাইত না যে, তার কাছে ক্রিকেটের চেয়ে বড় কিছু হতে পারে না।’
‘মেসি আমাকে ঘুমোতে দেয় না, সে আমার জীবন বাঁচিয়েছে’
এনজোকে আরেকটি সুযোগ দিয়েছেন সাবেক প্রেমিকা
শেফিল্ডের সর্বোচ্চ বেতনধারী ফুটবলার হামজার আয় কত?