ঘাটাইলে ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

আপডেট : ১২ জুন ২০২৫, ০৯:৫৫ পিএম

টাঙ্গাইলের ঘাটাইলে সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টিক্কাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) ভোরে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম টিক্কা দিঘলকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কালিয়াগ্রামের মৃত শামছুল আলম খানের ছেলে। তিনি দিঘলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ৭ ণোম্বোড় ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

পুলিশ জানায়, মধুপুরে বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর হামলার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মধুপুর থানার ওসি এমরানুল কবীর বলেন, ঘাটাইল থানার সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বৃহস্পতিবার দুপুরে তাকে ৩ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত