প্রায় সাত বছর আগের এক ডাকাতির ঘটনায় নাম জড়িয়েছিল আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সের ডিফেন্ডার আয়ারটন কস্তার। এ কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে আজ থেকে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। যুক্তরাষ্ট্র তাকে ভিসা দেয়নি। অবশেষে জটিলতা কেটে গেছে। কস্তা এখন ক্লাব বিশ্বকাপে খেলতে পারবেন।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ও’লে জানিয়েছে, কস্তা ২০১৮ সালে আর্জেন্টিনার বেরনাল এলাকায় একটি ডাকাতি মামলায় অভিযুক্ত হয়েছিলেন। অতীতের সেই ঘটনা তার ভিসা না পাওয়ার পেছনে ভূমিকা রেখেছে। এর জন্য তিনি ২০২৩ সালে প্রবেশনারি সাজা গ্রহণ করে বিচার এড়াতে পেরেছিলেন। কিন্তু মার্কিন ভিসা কর্মকর্তারা শুরুতে বলেছিলেন যে, কস্তা এখনো সাজা ভোগ করায় তাকে ভিসা দেওয়া হবে না।
এরপরই নড়েচড়ে বসে কস্তার ক্লাব বোকা জুনিয়র্স। তারা আর্জেন্টিনার মার্কিন দূতাবাসে যোগাযোগ করলেও তারা শুরুতে এ ধরনের ব্যক্তিগত ভিসার জন্য কোনো সহায়তা করতে অপরাগতা দেখায়। পরে অবশ্য বরফ গলেছে। বোকা জুনিয়র্সের পক্ষ থেকে আজ জানানো হয়েছে যে, কস্তাকে ২৬ দিনের ভিসা দেওয়া হয়েছে। তিনি ক্লাব বিশ্বকাপে খেলতে পারবেন। এতে বোকা জুনিয়র্সও যেন হাঁফ ছেড়ে বাঁচল।
রেকর্ড ভাঙা ২ হাজার কোটিতে লিভারপুলে ভির্টৎস?
এআই, ট্যাব, বডি ক্যামেরাসহ যা যা থাকছে ক্লাব বিশ্বকাপে