যুক্তরাষ্ট্রে কয়দিন আগেই অনুষ্ঠিত হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপ। ফাইনালে ইউরোপসেরা পিএসজিকে হারিয়ে শিরোপা জিতে নেয় চেলসি। ম্যাচ শেষে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর পাশে দাঁড়িয়ে খেলোয়াড়দের ট্রফি প্রদান করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই ট্রাম্পের একটা কথায় কী করবেন বুঝে উঠতে পারছিলেন না চেলসির স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়া।
সম্প্রতি এক পডকাস্টে কুকুরেয়া বলেন, ‘আমাদের জানানো হয়েছিল, নিয়ম অনুযায়ী ট্রাম্প ট্রফি তুলে দেবেন। তিনি চলে যাওয়ার পরই আমরা উদ্যাপন শুরু করতে পারব। কিন্তু তিনি কিছুতেই মঞ্চ ছাড়তে চাইছিলেন না। উল্টো আমাদের বললেন, “তোমরা শিরোপা উঁচিয়ে ধর, আমি এখানেই থাকব।” আমি তখন ভাবছিলাম, ট্রাম্পকে কিছু বলার সাহস কেউ করবে না। সত্যি বলতে, আমার তো একেবারে আত্মারাম খাঁচাছাড়া হয়ে গিয়েছিল!’
এসময় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও ট্রাম্পকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু তিনিও সফল হতে পারেননি। ফলে ট্রাম্পের উপস্থিতিতেই শিরোপা উদযাপন শুরু করে চেলসি। তাছাড়া ক্লাব বিশ্বকাপের আসল ট্রফিটিও চেলসিকে দেওয়া হয়নি। তারা পেয়েছে একটা রেপ্লিকা ট্রফি। আসরের মূল ট্রফি নাকি নিজেদের অফিসে রেখে দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টকে নিয় সেদিন উদযাপন ঠিকঠাকই করেছিল চেলসি।
ইন্টার মায়ামিতে মেসির পাশে এবার রদ্রিগো ডি পল
তিন সুন্দরীকে নিয়ে সমুদ্র সৈকতে ভিনিসিয়ুসের রোমান্টিক সময়