সুনামগঞ্জে যুবকের লাশ উদ্ধার, আটক ৩

আপডেট : ১৪ জুন ২০২৫, ০২:২৯ পিএম

সুনামগঞ্জের মাইজবাড়ি এলাকায় সাইমুন হাসান (২৭)  নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ জুন) সকালে জেলার সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নের মাইজবাড়ি পূর্ব পাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় ইতিমধ্যে সন্দেহ জনক ৩ জনকে আটক করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার মধ্যরাতে মাইজবাড়ি পূর্ব পাড়া গ্রামের ইকবাল হোসেন নামের একজনের বাড়িতে চুরির উদ্দেশ্যে দরজা খুলার চেষ্টা করে সাইমুন হাসান। বিষয়টি ইকবাল হোসেন বুঝতে পেরে ঘরে থাকা দা নিয়ে তিনি দরজার সামনে নিরব হয়ে দাঁড়িয়ে থাকেন। সাইমুন যখন ওই দরজা ফাঁক করে ভিতরে হাত ডুকায় তখন ওই দা দিয়ে তার হাতে আঘাত করে ঘরে থাকা ইকবাল হোসেন। পরে সাইমন হোসেন সেখান থেকে দৌড়ে পালিয়ে গিয়ে গ্রামের পাশেই মাটিতে লুটিয়ে পড়েন। 

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, মাইজবাড়ি থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে জেনেছি ইকবাল হোসেন নামে একজনের বাড়িতে চুরি করতে গিয়ে ঘরে থাকা দায়ের খুপে তার মৃত্যু হয়। তবে এই ঘটনায় সন্দেহজনক ৩ জনকে আটক করা হয়েছে। বিস্তারিত আরও পরে জানানো হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত