রাজধানীর আরামবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মুজাহিদুল ইসলাম (২৫) নামের এক দোকান কর্মচারী গুরুতর আহত হয়েছেন। ভোরের দিকে ঘটে যাওয়া এ ঘটনায় আহত যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রবিবার সকালে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকেরা জানান, মুজাহিদুলের বুকের বাঁ পাশের নিচে ছুরির গভীর আঘাত রয়েছে এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
আহতের সহকর্মী ও বন্ধু মোবারক হোসেন জানান, ঈদের ছুটি শেষে তারা দুজনই চট্টগ্রামের সাতকানিয়া থেকে ঢাকায় ফিরছিলেন। পুরান ঢাকার চকবাজার এলাকায় দুজনেরই চাকরি—মুজাহিদুল একটি ব্যাগের দোকানে কাজ করেন। আজ ভোরে তারা আরামবাগে বাস থেকে নেমে একটি রিকশায় করে চকবাজারের উদ্দেশে রওনা হন।
তিনি জানান, কিছুদূর যেতেই একটি সরু গলিতে দুইজন ছিনতাইকারী রিকশার গতিরোধ করে। মোবারকের পকেট থেকে ৮০০ টাকা এবং একটি মোবাইল ফোন কেড়ে নেয় তারা। তবে মুজাহিদুলের কাছে কিছু না পেয়ে ছিনতাইকারীরা চলে যাওয়ার সময় তার বুকের বাম পাশে ছুরি চালিয়ে পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় দ্রুত মুজাহিদুলকে হাসপাতালে নেওয়া হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “আহতের অবস্থা আশঙ্কাজনক। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার বিষয়ে মতিঝিল থানা পুলিশকে অবহিত করা হয়েছে।”
পুলিশ বলছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাভুমার স্ত্রী বিল্ডার্স, কত টাকা সম্পত্তির মালিক তিনি