রিয়ালের হয়ে প্রথম ম্যাচে জিততে পারলেন না প্রধান কোচ জাভি আলোনসো। ক্লাব বিশ্বকাপের ম্যাচটি আল হিলালের সঙ্গে ১-১ ড্র করেছে মাদ্রিদের ক্লাবটি। কার্লো আনচেলত্তির অধীনে গত মৌসুমের হতাশা যেন টেনেই চলছে রিয়াল। ম্যাচ শেষে অবশ্য জাভি আলোনসো বলেছেন, এত তাড়াতাড়ি কিছু পরিবর্তন হবে না। আরও সময় লাগবে।
সৌদি ক্লাবটির বিপক্ষে ম্যাচের বেশিরভাগ সময় রিয়ালকে ছন্নছাড়া ও ধারহীন মনে হয়েছে। আলোনসো বলেন, ‘প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে অনেক ভালো খেলেছি আমরা। প্রথমার্ধে অনেক ঘাটতি ছিল। সমন্বয় ছিল না। এটা নিয়ে কথা বলেছি আমরা। এরপর দল যেভাবে সাড়া দিয়েছে (দ্বিতীয়ার্ধে), আমার তা ভালো লেগেছে। ছন্দ ভালো ছিল, নিয়ন্ত্রণ রাখতে পেরেছি, প্রতিপক্ষের অর্ধে বেশি খেলতে পেরেছি।’
আলোনসো আরও বলেছেন, ‘ইতিবাচক দিকগুলো সঙ্গী করে আমাদের সামনে তাকাতে হবে এবং উন্নতি করে যেতে হবে। এটা একটা প্রক্রিয়া। আমি জানতাম, সময় কিছুটা লাগবেই। সবকিছুর জন্য সময় লাগে। কিছু ব্যাপার বদলাতে হবে আমাদের, কিছু শোধ হবে এবং আমরা তা করে যাব। সবকিছুর জন্য সময় লাগে। স্রেফ ৯ দিন কাজ করেছি এখানে, কিছু ফুটবলারকে পেয়েছি স্রেফ ৩টি ট্রেনিং সেশনে। এত দ্রুতই সবকিছু হয়ে যাবে না।’
৫০০ রান হলো না বাংলাদেশের
৪৮ ঘণ্টা আগেই ভারতের বিপক্ষে একাদশ ঘোষণা ইংল্যান্ডের