বিটিভি-বেতারের স্বায়ত্তশাসন পর্যালোচনায় কমিটি গঠন

আপডেট : ১৯ জুন ২০২৫, ০৮:১৪ পিএম

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি মালিকানাধীন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের স্বায়ত্তশাসন নিশ্চিতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গঠিত কমিটি গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের পথরেখা তৈরিতে কাজ করবে এবং এর পাশাপাশি টেলিভিশন ও অন্যান্য গণমাধ্যমের গত ১৫ বছরের নীতিমালা পর্যালোচনা ও ভবিষ্যতের নীতি প্রণয়নে কাজ করবে। 

কমিটির নেতৃত্ব দেবেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, সড়ক পরিবহণ ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত