গল টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে রান পাহাড়ের জবাবটা দারুণভাবেই দিচ্ছিল স্বাগতিক শ্রীলঙ্কা। তবে আজ চতুর্থ দিন সকালে দ্রুত দুই উইকেট তুলে নিয়ে ফের ম্যাচে ফিরেছে বাংলাদেশ। নাঈম হাসান এবং হাসান মাহমুদের সৌজন্যে ১৮ রানের মাঝেই দুই উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। তবে দুটি আউটের পেছনেই মূল অবদান লিটন কুমার দাসের।
আজ শুক্রবার ৪ উইকেটে ৩৬৮ রান নিয়ে স্বাগতিকরা চতুর্থ দিন শুরু করেছিল। উইকেট আস্তে আস্তে স্পিনারদের হয়ে উঠেছে। বাংলাদেশ দলও চতুর্থ দিন সকালের সেশনে স্পিনার নাঈমকে দিয়ে বোলিং শুরু করিয়েছে। দিনের তৃতীয় ওভারের শেষ বলে অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভাকে (১৯) লিটন দাসের গ্লাভসবন্দি করেন নাঈম। এরই সাথে পঞ্চম উইকেটে ৪৬ রানের জুটি।
পাঁচ ওভার পরই আরেকটা ব্রেক থ্রু দেন হাসান মাহমুদ। অবশ্য কুশল মেন্ডিসের (৫) আউটে লিটন দাসের অবদানই বেশি। হাসানের বলে কুশলের ব্যাটের কানা ছুঁয়ে আসা ক্যাচ অসাধারণ ডাইভে তালুবন্দি করেন লিটন। এই রিপোর্ট লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ১০৭.৪ ওভারে ৬ উইকেটে ৪০৭ রান। তারা পিছিয়ে আছে ৮৮ রানে। কামিন্দু মেন্ডিস ৫৭ আর মিলান রত্নায়েক ৬ রানে ব্যাট করছেন।
বুমরা ভয়ংকর, শুবমান অসাধারণ, দুশ্চিন্তায় বেন স্টোকস
আমরা ছোট দল, তবে আমাদের হাতে অস্ত্র আছে, বললেন মেসি