মানিকগঞ্জে জমি নিয়ে বিরোধে দেবরের ছুরিকাঘাতে ভাবির মৃত্যু

আপডেট : ২০ জুন ২০২৫, ০৫:০৩ পিএম

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দেবরের ছুরিকাঘাতে ভাবি শোভা আক্তার (৩৮) নিহত হয়েছেন। শুক্রবার (২০ জুন) সকালে উপজেলার নালী ইউনিয়নের নালী গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত শোভা আক্তার সৌদি প্রবাসী আবদুস সালামের স্ত্রী ও দুই সন্তানের জননী। স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই জমিজমা ভাগাভাগি নিয়ে টানাপোড়েন চলছিল। শুক্রবার সকালে শোভা গাছ থেকে কাঁঠাল পাড়তে গেলে দেবর রাকিব হোসেনের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রাকিব ধারালো ছুরি দিয়ে গলায় আঘাত করলে শোভা ঘটনাস্থলেই মারা যান।

ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রাথমিকভাবে জমি সংক্রান্ত বিরোধ থেকেই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত