লাকসামে বৃদ্ধাকে বালিশচাপা দিয়ে হত্যা, স্বর্ণের চেইন ও মোবাইল লুট

আপডেট : ২০ জুন ২০২৫, ০৬:১৩ পিএম

কুমিল্লার লাকসামে ছায়েরা বেগম (৬০) নামের এক বৃদ্ধাকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে উপজেলার সিংজোড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের দাবি, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ছায়েরা বেগমকে হত্যা করা হয়েছে। ঘটনার সময় বাড়িতে তিনি একা ছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে গলার স্বর্ণের চেইন ও ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। শুক্রবার (২০ জুন) দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের এক ছেলে বলেন, আমার মাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রতিবেশীদের সঙ্গে আমাদের জমিজমা নিয়ে বিরোধ ছিল অনেক দিন ধরে। সেই শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযোগের ভিত্তিতে মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে সম্ভাব্য সকল দিক খতিয়ে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত