বয়স হয়ে গেছে ৪১ ছুঁইছুঁই, কিন্তু ফাফ ডুপ্লেসিসের কাছে বয়স কেবলই সংখ্যা। মেজর লিগ ক্রিকেটে তার ব্যাটিং তাণ্ডব দেখলে এমনটা না ভাবার কারণ নেই। বিস্ফোরক সেঞ্চুরি করে নিজের রেকর্ড নিজেই ভেঙে দিয়েছেন। যদিও ফিন অ্যালেন ও ম্যাথু শর্টের ব্যাটিং তাণ্ডবে ডুপ্লেসিসের ইনিংসটি বৃথাই গেছে ।
শনিবার সকালে মেজর লিগ ক্রিকেটের ম্যাচটিতে মুখোমুখি হয়েছিল টেক্সাস সুপার কিংস আর সান ফ্রান্সিসকো ইউনিকর্নস। ম্যাচটিতে ডুপ্লেসিসের টেক্সাসকে ৭ উইকেটে হারিয়েছে সান ফ্রান্সিসকো। আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৯৮ রান তোলে টেক্সাস। ডু প্লেসিস খেলেন ৫১ বলে ৭ ছক্কায় ১০০ রানের ইনিংস। এর সাথেই তিনি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরির রেকর্ডও নতুন করে লিখেছেন।
৪০ বছর ৩৪২ দিন বয়সে ডুপ্লেসিস এই সেঞ্চুরিটা করেছেন ৫০ বলে। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটা তার সপ্তম সেঞ্চুরি। এতদিন এই রেকর্ড তার দখলেই ছিল। মেজর ক্রিকেট লিগের গত আসরে সেঞ্চুরি করেছিলেন তিনি ৩৯ বছর ৩৬১ দিন বয়সে। আজ সেটা নতুন করে লিখলেন। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরি করেছেন কেবল সাবেক দুই ইংলিশ ব্যাটসম্যান পল কলিংউড (৪১ বছর ৬৫ দিন) ও গ্রায়েম হিক (৪১ বছর ৩৭ দিন)।
রান তাড়ায় নেমে সান ফ্রান্সিসকো ২৩ বল বাকি রেখেই ম্যাচ জিতে নেয়। দুই ওপেনারের মধ্যে ম্যাথু শর্ট ২৯ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৬১ আর ফিন অ্যালেন খেলেন ৩৫ বলে ৮ ছক্কায় ৭৮ রানের ইনিংস। ৫২ বলে ১১৭ রান তুলে থামে উদ্বোধনী জুটি। এই জুটি ভাঙলে তিনে নামা জ্যক ফ্রেজার-ম্যাকগার্ক ২৫ বলে ৩৭ রান করে দলকে নিয়ে যান জয়ের দুয়ারে। এই ম্যাচ নিয়ে শতভাগ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে সান ফ্রান্সিসকো।
শতরানের জুটি গড়ে রান-আউট মুশফিক; ফের সেঞ্চুরির পথে শান্ত
জেগে উঠছে ব্রাজিল ফুটবল; এবার চেলসিকে হারাল ফ্ল্যামেঙ্গো
বল ভীষণ সুইং করছিল, কঠিন পরিস্থিতিতে জয়ওয়ালের সেঞ্চুরি