গল টেস্টের আগে থারিন্দু রত্নায়েকেকে নিয়ে বেশ হইচই হয়েছিল তার বিশেষ একটি গুণের কারণে। ২৯ বছর বয়সী এই বোলার দুই হাতে বল করতে পারেন। কিন্তু তার এই বিশেষ গুণ মাঠের খেলায় খুব একটা কাজে লাগেনি। বাংলাদেশের বিপক্ষে গতকাল শেষ হওয়া গল টেস্টের দুই ইনিংস মিলিয়ে তিনি খরচ করেছেন মোট ২৯৮ রান! মাত্র ২ রানের জন্য ‘ট্রিপল সেঞ্চুরি’ হয়নি!
অভিষেক টেস্টে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ডে থারিন্দু আছেন তিন নম্বরে। তার ওপরে আছেন পাকিস্তানের জাহিদ মেহমুদ ও অস্ট্রেলিয়ার জেসন ক্রেইজা। ১৯০৯ সালে ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট পাওয়ার পথে ২৮২ রান দিয়েছিলেন ইংল্যান্ডের লেগ স্পিনার ডগলাস কার। এর ৯৯ বছর পর ২০০৮ সালে অফ স্পিনার ক্রেইজা নাগপুরে টেস্ট অভিষেকে ভারতের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে দিয়েছিলেন ৩৫৮ রান।
তবে এক টেস্টে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ডটা ওয়েস্ট ইন্ডিজের লেগ স্পিনার টমি স্কটের। ১৯৩০ সালে কিংস্টনে ইংল্যান্ডের বিপক্ষে ৩৭৪ রান দিয়ে তিনি ৯ উইকেট নিয়েছিলেন। থারিন্দুর বিব্রতকর রেকর্ডের এখানেই শেষ নয়। শ্রীলঙ্কার ৪৩ বছরের টেস্ট ইতিহাসে আর কোন বোলার এক ম্যাচে এত রান দেননি। আগের রেকর্ড ছিল সাবেক বাঁহাতি স্পিনার লাসিথ এম্বুলদেনিয়ার। ২০১৯ সালে করাচিতে পাকিস্তানের বিপক্ষে তিনি ২৬৪ রান দিয়েছিলেন।
২৫ বছরের টেস্ট ইতিহাসে বাংলাদেশের বিপক্ষে কোনো বোলার এত রান দেননি। জিম্বাবুয়ের অল-রাউন্ডার সিকান্দার রাজা ২০১৪ সালে চট্টগ্রামে ২৩৭ রান দিয়েছিলে। গল টেস্টে থারিন্দুই শুধু তাকে ছাড়িয়ে যাননি; বরং আরেক স্পিনার প্রবাত জয়াসুরিয়া দিয়েছেন ২৪৬ রান, যা বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। গলে এই দুই বোলারের কাছ থেকেই এসেছে ২৯৮+২৪৬ বা ৫৪৪ রান। ঘরের মাঠে দুই বোলারের ২৪০ এর বেশি রান দেওয়ার রেকর্ডও এখন তাদের।
চার ম্যাচে দুইবার লাল কার্ড দেখে ক্ষমা চাইলেন জ্যাকসন
ভারতের ব্যাটিং ধসের জন্য গম্ভীরের নির্দেশই দায়ী?
পন্টিং-ফিঞ্চের চোখে আলাদা যে কারণে রিশাদ