অস্ট্রেলিয়া বিপক্ষে গত বছর ভারতের বক্সিং ডে টেস্টের কথা নিশ্চয়ই মনে আছে। তৃতীয় দিন র্যাম্প শট খেলতে গিয়ে দলকে বিপদে ফেলে আউট হয়েছিলেন রিশাভ পান্ত। ধারাভাষ্যের দায়িত্বে থাকা গাভাস্কার বিরক্ত হয়ে বলেছিলেন, ‘স্টুপিড, স্টুপিড, স্টুপিড’! সেই গাভাস্কারই এবার পান্তের প্রশংসায় পঞ্চমুখ হলেন। কিংবা পান্ত তাকে বাধ্য করলেন প্রশংসা করতে।
চলতি হেডিংলি টেস্টের দ্বিতীয় দিনে গতকাল সেঞ্চুরি করেছেন পান্ত। শোয়েব বশিরের বলে এক হাতে ছক্কা মেরে তিন অংক স্পর্শ করেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়িয় এখন তিনিই ভারতীয় উইকেটকিপারদের মাঝে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক। হেডিংলেতে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টেও ধারাভাষ্য দিচ্ছেন গাভাস্কার। ম্যাচের প্রথম দিনে পান্তের প্রশংসা করলেও দ্বিতীয় দিন তার আবেগ বাঁধ ভাঙে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই টেস্টের ঠিক ১৭৫ দিন পরে পুরো ইউ টার্ন নিয়ে পান্তের প্রশংসায় গাভাস্কার বলেন, ‘সুপার্ব, সুপার্ব, সুপার্ব!’ অর্থাৎ, ‘দারুণ, দারুণ, দারুণ’! তিনি আরও বলেন, পান্ত যেভাবে ধৈর্যের সঙ্গে আগ্রাসন মিশিয়ে ইনিংস খেলেছেন, সেটা তাকে অবাক করেছে। পান্তের পরিণত ইনিংসের ব্যাখ্যা করতে গিয়ে এর চেয়ে ভালো শব্দ নাকি খুঁজে পাননি ভারতের এই কিংবদন্তি ওপেনার।
রাজশাহী অঞ্চলে প্রিমিয়ার লিগ চালুর প্রত্যাশা বুলবুলের
পান্তকে ধোনির চেয়েও বড় উইকেটকিপার-ব্যাটার বললেন মাঞ্জরেকার