শব্দদূষণ রোধে চন্দনাইশে মোবাইল কোর্ট অভিযান

আপডেট : ২২ জুন ২০২৫, ০৮:১৮ পিএম

চন্দনাইশ উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। 

রবিবার (২২ জুন) পরিচালিত অভিযানটিতে নেতৃত্ব দেন চন্দনাইশ উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডিপ্লোম্যাসি চাকমা। 

মোবাইল কোর্ট পরিচালনাকালে ৩টি যানবাহন (বাস) থেকে ৮টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড জরিমানা আদায় করা হয়। 

এ সময় মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সাল, চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক, চন্দনাইশ থানার একদল পুলিশ, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা এ কাজে সহযোগিতা করেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত