কাতারে অবস্থানরত মার্কিনিদের নিরাপদে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৬:৩৮ পিএম

ইরান-ইসরায়েল সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করায় কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যেখানে আছেন সেখানেই অবস্থান করার’ পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস। খবর সিএনএনের।

দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় বলা হয়েছে, ‘সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা মার্কিন নাগরিকদের অনুরোধ করছি পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত তারা যেন নিজ নিজ স্থানে নিরাপদ আশ্রয় নেয়।

তবে এই সতর্কবার্তার জন্য বিস্তারিত কোনো ব্যাখা দেওয়া হয়নি।

ইরান ও ইসরায়েলের সংঘাত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ায় এই বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। রবিবার যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর আশঙ্কা করা হচ্ছে, ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকেও টার্গেট করতে পারে।

এর আগে গত সপ্তাহে দূতাবাসের পক্ষ থেকে এক সতর্কবার্তায় কাতারে থাকা নিজস্ব কর্মী ও মার্কিন নাগরিকদের “বাড়তি সতর্কতা অবলম্বনের” আহ্বান জানানো হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত