বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার লেমুছড়ি ইউনিয়নের কুরখং এলাকায় বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দেশে তৈরি তিনটি গাদা বন্দুক উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. মাসরুরুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত (ওসি) মাসরুরুল হক জানায়, এ বিষয়ে তদন্ত চলছে এবং অস্ত্রগুলোর প্রকৃত মালিক ও ব্যবহারকারীর সন্ধানে গোয়েন্দা তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্রগুলো বর্তমানে নাইক্ষ্যংছড়ি থানা হেফাজতে রয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সেগুলো আদালতে পাঠানো হবে।
২৪ ঘণ্টায় ২১ জনের শরীরে করোনা শনাক্ত