ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক মেরামতের এক সপ্তাহ না পার হলেও ইতিমধ্যে সংস্কার করা সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে। এতে করে এলাকাবাসী ক্ষোভে হাতে টেনে সড়কের কার্পেটিং তুলে প্রতিবাদ জানিয়েছেন।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের অলিপুর মোড় হতে কচুয়ামুড়া পযর্ন্ত ১ কিলোমিটার কার্পেটিং কাজ এর পিচ ঢালাইয় চলছে। এতে করে সড়ক মেরামতের অনিয়মের অভিযোগ তুলে এলাকাবাসী। এ বিষয়ে স্থানীয়রা সোশ্যাল মিডিয়ায় ভিডিও ও ছবি তুলে পোস্ট করে প্রতিবাদ জানিয়েছেন। এদিকে নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক সংস্কারের অনিয়মের খবরে সরেজমিন পরিদর্শনে যান দেশ রূপান্তর সাংবাদিক। পরিদর্শনকালে সড়কে মেরামত কাজ চললেও গিয়ে এলজিইডির কোন কর্মকর্তা কর্মচারীকে পাওয়া যায়নি। শ্রমিকরা তাদের মতো করে ঢালাইয়ের কাজ করে যাচ্ছেন। এদিকে অলিপুর মোড় সংলগ্ন সড়কে পিচ ঢালাই প্রায় ১ সপ্তাহ পূর্বে দিলেও বর্তমানে সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে। সড়কটি মেরামত করছেন মেসার্স রুপালী ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান। সড়কের এমন দৃশ্য দেখে সাংবাদিকরা মুঠোফোনে ভিডিও, ছবি ধারণ করতে চাইলে ঠিকাধারী প্রতিষ্ঠানের লোকজনের বাঁধার মুখে পড়তে হয়। একপর্যায়ে নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক সংস্কারর মেরামত করায় স্থানীয় লোকজন প্রতিবাদে গর্জে উঠে।
এদিকে সড়কের অনিয়মের অভিযোগের বিষয়ে এলজিইডির উপ সহকারী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাককে কল দিলে তিনি জানান, সড়কের পিচ মাত্র দেওয়া হয়েছে। তাই উঠে যাচ্ছে। কিন্তু স্থানীয়রা জানান, সড়কে পিচ ঢালাই দিয়েছে মাত্র ৬ দিন পার হয়েছে। কাজের গুনগত মান না থাকায় কার্পেটিং উঠে যাচ্ছে।
এ বিষয়ে উপজেলা ইঞ্জিনিয়ার মো. আশিকুর রহমান ভূঞা বলেন, সড়কে মেরামত অনিয়ম ও নিম্নমানের কাজের বিষয়টি স্বীকার করে দেশ রূপান্তরকে জানান, আমি পরিদর্শন করেছি। কাজে অনেক অনিয়ম হয়েছে। কাজ সংশোধনের জন্য ঠিকাদারকে বলা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেছি। কাজ পুনরায় করার পর ঠিকাধারী প্রতিষ্ঠানকে বিল দেওয়া হবে।
জৈন্তাপুর ও ছাতক সীমান্ত দিয়ে ৩৯ জনকে পুশইন করলো বিএসএফ
যুদ্ধবিরতি কার্যকর, তবে উভয় পক্ষই লঙ্ঘন করেছে: ট্রাম্প