এইচএসসি পরীক্ষা

প্রশ্নফাঁস নিয়ন্ত্রণে কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত 

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৭:৪৯ পিএম

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার। সে লক্ষ্যে পরীক্ষার প্রশ্নফাঁসের গুজব, সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশ এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী ১৫ আগস্ট পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ-সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সম্প্রতি এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও সৃশৃঙ্খলভাবে আয়োজনে অনুষ্ঠিত এক সভায় বলা হয়, নকলমুক্ত পরিবেশ এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী ১৫ আগস্ট পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। 

এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবেন ১২ লাখ ৫১ হাজার ১১১ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ও ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। গত বছর এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন পরীক্ষার্থী।  সে অনুযায়ী এ বছর পরীক্ষার্থী কমেছে ৮১ হাজার ৮৮২ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত