নাজিরপুরের ইউএনও'র বদলী আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন

আপডেট : ২৫ জুন ২০২৫, ১২:৫২ পিএম

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বির বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে নাজিরপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে স্থানীয় এলাকাবাসী।

বুধবার (২৫ জুন) সকাল ১১টায় নাজিরপুর উপজেলা পরিষদের গেটে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন কলারদোয়ানিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আরিফুল ইসলাম উজ্জল, সেখমাটিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. জহির সেখ, নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস,এম, মেহেদী হাসান, মহিলা দল নেত্রী মোসা: মনিরা বেগম, মালিখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান, নাজিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদ লিলন,  নাজিরপুর ক্রীড়া একাডেমির সভাপতি মো. মিজানুর রহমান শরীফ।

এসময় বক্তারা বলেন, নাজিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা একজন মেধাবী ও চৌকস কর্মকর্তা। তিনি মাত্র কয়েকমাস আগে এই উপজেলায় যোগদান করে উপজেলাবাসীর মন জয় করেছেন। এলাকার উন্নয়নের স্বার্থে তারা ইউএনও'র বদলী প্রত্যাহারের দাবি জানান। এসময় উপস্থিত জনতা ইউএনও'র বদলী প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বক্তারা ইউএনও এর বদলী আদেশ অবিলম্বে  প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারী প্রদান করেন।

উল্লেখ্য, গত ২৪ জুন বিভাগীয় কমিশনারের কার্যালয় বরিশাল এর সংস্থাপন শাখা-১ এর এক প্রজ্ঞাপনে নাজিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বি (পরিচিত নং- ২০৬৮৮) কে ভোলা জেলার মনপুরা উপজেলায় পদায়ন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত