লক্ষ্মীপুর জেলার রায়পুর বাজার বণিক সমিতির নির্বাচনে উৎসবের আমেজ বিরাজ করছে। আগামী শনিবার (২৮ জুন) রায়পুর সরকারি মার্চ্চেন্টস একাডেমিতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
জানা জায়, দীর্ঘ ৪০ বছর পর ব্যবসায়ীদের এই নির্বাচন হওয়ায় একে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সকাল থেকে রাত ১২টা পর্যন্ত চলছে প্রার্থীদের প্রচার প্রচারণা। পুরো বাজার জুড়ে ব্যানার পোস্টারে দেখা যাচ্ছে এক অন্যরকম শহর। প্রার্থীরা প্রতীক পাওয়ার পর থেকে সমর্থকদের সাথে নিয়ে বাজারে নির্বাচনী পথসভা ও মিছিলসহ চালাচ্ছে বিভিন্ন প্রচারণা। ১৬টি পদে মোট ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন। এতে ভোট প্রদান করবেন ১৬২৫ জন লাইসেন্সধারী ভোটার।
সভাপতি পদে ৪ ও সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রতিদ্বন্দিতা করছে। নির্বাচনে জয় লাভ করলে ব্যবসায়ীদের কল্যানে কি কি কাজ করবেন সেটি নিয়ে ইশতেহারও দিচ্ছেন সব প্রার্থীরা।
বাজারের স্থানীয় কসমেটিক দোকানদার আবুল কাশেম বলেন, দীর্ঘ ৪০ বছর পর এ নির্বাচন হওয়ায় তাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে যারা নিরলসভাবে কাজ করেছেন, তাদের মধ্য থেকে এমন প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে তিনি জানান। তবে সভাপতি পদে চেয়ার প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম বিজয় হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে।
রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম। তিনি বলেন, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন। বাজারে নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বইছে। নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া আছে।
নতুন বাংলাদেশ দিবস ও শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা