কনার বিচ্ছেদ নিয়ে যা বললেন ইফতেখার

আপডেট : ২৬ জুন ২০২৫, ০২:৪৫ পিএম

জনপ্রিয় সংগীতশিল্পী কনার সংসার ভেঙেছে-এমন খবর গতকাল সন্ধ্যায় প্রকাশ করে একটি গণমাধ্যম। আরেকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে কনার সঙ্গে তার স্বামী গোলাম মো. ইফতেখারের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে, এমন খবরও প্রকাশও হয় গণমাধ্যমে।

নিজের অফিশিয়াল ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের খবর জানান কনা। 

এর আগে নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, ১৬ জুন তাদের বিচ্ছেদ হয়েছে। এর কিছুক্ষণ পরই ঘটনার সত্যতা অস্বীকার করে ফেসবুকে পোস্ট দেন ইফতেখার।

নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ইফতেখার লিখেছিলেন, কনাকে নিয়ে যা লিখছেন, তার নিতান্তই কিছু কুচক্রী ও কুরুচিপূর্ণ মানুষের বানানো। আমাদের কিছু পারিবারিক সমস্যা চলছে, যা আমরা দুজনই সমাধান করার চেষ্টা করছি। আমাদের কোনো বিবাহবিচ্ছেদ হয়নি। আল্লাহ মাফ করুন যদি আলাদা হতে হয়, তার কারণ আমাদের বহুদিন ধরে চলে আসা পারিবারিক দ্বন্দ্ব হতে। কোনো পরকীয়া বা এই ধরনের যত্ত সব নোংরা, মিথ্যা, বানোয়াট কোনো সংবাদ প্রকাশ করেন, তাহলে আমি সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থান নিতে বাধ্য থাকব। 

কনার বিচ্ছেদের পোস্ট দেওয়ার পরপরই সেটা অস্বীকার করে দেওয়া ইফতেখারের এই পোস্ট কৌতূহল তৈরি করে। তবে কিছুক্ষণের মধ্যেই নিজের পোস্ট সরিয়ে দেন ইফতেখার। বিচ্ছেদ নিয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

২০১৯ সালের এপ্রিলে কনা ও ইফতেখার বিয়ে করেন। এর আগে সাত বছর প্রেম করেছেন কনা ও ইফতেখার। দুজনের সম্পর্ক নিয়ে জল্পনাকল্পনা চললেও দুজনের কেউই মুখ ফুটে কিছু বলেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত