টেস্ট চ্যাম্পিয়নশিপের সমীকরণে এখন কোথায় বাংলাদেশ? 

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম

ডারউইনে ঐতিহাসিক জয়ের পর অস্ট্রেলিয়ার মাটিতে স্বপ্নের মতো এক সিরিজ শুরুর স্মৃতি নিয়ে ম্যাকাইয়ে বড় হোঁচট খেল বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে ইনিংস ও ৫১ রানের বড় ব্যবধানে হেরে যাওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে কিছুটা ধাক্কাই খেয়েছে নাজমুল হোসেন শান্তর দল। তবে আগের অবস্থানের কোনো পরিবর্তন আসেনি, পয়েন্ট টেবিলে এখনো পাঁচেই আছে বাংলাদেশ।

ম্যাকাই টেস্টের আগে দুর্দান্ত ছন্দে থাকা বাংলাদেশের পয়েন্ট শতকরা হার (পিসিটি) ছিল ৬৬.৬৭। কিন্তু বড় ব্যবধানে এই হারের পর তা কমে দাঁড়িয়েছে ৫৫.৫৬ শতাংশে। পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে অবস্থান করলেও ফাইনালে খেলার দৌড়ে কাগজে কলমের হিসেবে টিকে রয়েছে বাংলাদেশ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চতুর্থ চক্রে এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে দল। ৩টি জয়, ২ ড্র এবং ১ হারে তাদের ঝুলিতে রয়েছে ৪০ পয়েন্ট।

বর্তমান চক্রে বাংলাদেশের সামনে বাকি রয়েছে আরও ছয়টি ম্যাচ; যার মধ্যে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অ্যাওয়ে সিরিজ এবং ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ। প্রতিটি সিরিজেই দুটি করে টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

তবে এই হারে ফাইনালের স্বপ্ন শেষ হয়ে যায়নি শান্ত-মিরাজদের। অবশ্য এমন কিছু অর্জনে বাংলাদেশকে পাড়ি দিতে হবে বেশ কঠিন এক পথ। ফাইনালে খেলার জন্য অন্তত ৬৫ শতাংশ পয়েন্ট এ নজর রাখতে হবে। সেই সমীকরণ মেলাতে হলে চলমান চক্রের বাকি থাকা ৬টি টেস্টের মধ্যে অন্তত চারটিতে জয় তুলে নিতেই হবে। আর বাকি দুই ম্যাচেও থাকতে হবে ড্র। এতে অনেকটা অসম্ভবকে সম্ভব করেই ফাইনালে পথে এগোতে হবে বাংলাদেশকে।

এদিকে বড় জয়ে এই চক্রে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করলো অস্ট্রেলিয়া। ১০ ম্যাচের ৮টিতেই জিতে এখন তাদের পয়েন্ট শতকরা হার ৮০। এছাড়া বাকি কোন দল কোন অবস্থানে আছে তা দেখে নিন নিচের তালিকায়। 

র‍্যাংক দল ম্যাচ জয় পরাজয় ড্র পয়েন্ট পয়েন্ট %

অস্ট্রেলিয়া ১০ ৯৬ ৮০%

দক্ষিণ আফ্রিকা ৩৬ ৭৫.০০%

নিউজিল্যান্ড ৫২ ৭২.২২%

বাংলাদেশ ৪০ ৫৫.৫৬%

ভারত ১০ ৬৪ ৫৩.৩৩%

শ্রীলঙ্কা ২০ ৩৩.৩৩%

ইংল্যান্ড ১৪ ৫০ ২৯.৭৬ %

ওয়েস্ট ইন্ডিজ ১২ ৩০ ২০.৮৩%

পাকিস্তান ১৬ ১৯.০৫%

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত