সরকারবিরোধী মিছিল, নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ২৬ জুন ২০২৫, ০৭:৪২ পিএম

চট্টগ্রাম নগরে সরকারবিরোধী ঝটিকা মিছিল করার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সামছুদ্দিন ছিদ্দিকী (৪৫) আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য। তার নেতৃত্বে দুই মাস আগে নগরে ঝটিকা মিছিল হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) নগরের আছাদগঞ্জ এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালী থানার ওসি মো. আবদুল করিম জানান, গত ২৪ এপ্রিল সামছুদ্দিন ছিদ্দিকীর নেতৃত্বে নগরের সিআরবি এলাকায় সরকারবিরোধী শ্লোগান দিয়ে ঝটিকা মিছিল বের হয়, যাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরাও ছিলেন। তারা লাঠিসোঠা, ইট-পাটকেল নিয়ে মিছিল করে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছিল। এ ঘটনায় পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে কোতোয়ালী থানায় মামলা করেছিল। মামলায় সামছুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত