এচেভেরিকে ছাড়াই রাতে জুভেন্তাসের বিপক্ষে খেলবে ম্যানিসিটি

আপডেট : ২৬ জুন ২০২৫, ০৯:০১ পিএম

ফিফা ক্লাব বিশ্বকাপে 'জি' গ্রুপ থেকে শেষ ষোলো নিশ্চিত হয়েছে ম্যানচেস্টার সিটি ও জুভেন্তাস দুই দলেরই। আজ বৃহস্পতিবার গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে ইউরোপের এই দুই ক্লাব। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

দুটি করে ম্যাচ শেষে জুভেন্তাস ও সিটির পয়েন্ট ও গোল ব্যবধান সমান। তবে সিটির চেয়ে জুভেন্তাস একটি গোল বেশি করায় শীর্ষে আছে। আজ ম্যানসিটি ও জুভেন্তাস ম্যাচ ড্র হলেও শীর্ষে থাকবে জুভরা।

সিটিকে মাঠে নামতে হবে আর্জেন্টাইন ফরোয়ার্ড ক্লদিও এচেভেরিকে ছাড়া। আল আইনের বিপক্ষে ম্যাচে ফ্রি-কিক থেকে দারুণ গোল করেছিলেন এচেভেরি। তবে ইনজুরিতে পড়েন তিনি।

জুভেন্তাসের বিপক্ষে ম্যাচের আগে সিটির কোচ পেপ গার্দিওলা বলেন, 'তার (এচেভেরি) গোড়ালিতে সমস্যা আছে। অন্তত্য দুই-তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। জুভেন্তাসের বিপক্ষে দলে ম্যাচে দলে পরিবর্তন আসছে। দ্বিতীয়ার্ধেও কিছু পরিবর্তন হবে।'

ব্যালন ডি'অর জয়ী রদ্রি জুভেন্তাসের বিপক্ষেও পুরো ম্যাচ খেলবেন না। তবে অন্তত্য ৩০-৩৫ ম্যাচ টাইম পাবেন রদ্রি, এমনটি জানিয়েছেন গার্দিওলা।

জুভেন্তাসের বিপক্ষে ৬ দেখায় একটি ম্যাচই জিতেছে ম্যানসিটি। তাও সেটি ১৯৭৬ সালে উয়েফা কাপে (বর্তমান ইউরোপা লিগ)। সবশেষ গেল ডিসেম্বরে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে মুখোমুখি হয়েছিল জুভেন্তাস ও ম্যানসিটি। ম্যাচটি জুভেন্তাস জিতেছিল ২-০ তে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত