আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টেক্সটাইল শ্রমিকের মৃত্যু 

আপডেট : ২৯ জুন ২০২৫, ০৭:১২ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল (২০) নামের এক টেক্সটাইল শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (২৯ জুন) আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ফয়সাল (২০) কিশোরগঞ্জ জেলার জয়নাল আবেদিনের ছেলে। ফয়সাল পাঁচরুখী এলাকার মামুন মিয়ার মালিকানাধীন গ্রামীণ খদ্দর টেক্সটাইলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, মিলটির পাশেই একটি টিনশেড বিল্ডি রয়েছে। দুপুরে কাজ করার সময় টিনের উপর দিয়ে পানি দিতে যাওয়ার সময় সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত