ফ্যাসিবাদবিরোধী প্ল্যাটফর্ম সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আগামীতে আমাদের যে গণতান্ত্রিক অগ্রযাত্রা সেখানে আমরা দ্বিমত, ভিন্নমত, ঐক্যমত পোষণ করব। কিন্তু স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের একই রাস্তায় হাঁটতে হবে।
মঙ্গলবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, জাতীয় ঐক্য একটা প্ল্যাটফর্ম হবে, যেটা ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের মাধ্যমে। এটাই সেই প্ল্যাটফর্ম। এখানে সবাই আছে। এটা আমাদের ধরে রাখতে হবে, সমুন্নত রাখতে হবে। এটাই হবে আমাদের জন্য শক্তি।
তিনি বলেন, আমাদের উদ্দেশ্য হবে নতুন বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। এটাই আমাদের সবচেয়ে বড় নীতি।
