আব্দুস সালাম

পিআর পদ্ধতির নামে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৩:১৫ পিএম

বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম বলেছেন, এখন পিআর পদ্ধতি বা আনুপাতিক হারে নির্বাচনের নামে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশকে ভিন্নখাতে নেয়ার জন্য আরেকটি ষড়যন্ত্রমূলক সরকার আনার জন্য পাঁয়তারা চলছে।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে ড্যাব নারায়ণগঞ্জ জেলার আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

আব্দুস সালাম আরও বলেন, তারেক রহমান ঘোষণা দিয়েছেন আমাদের আন্দোলন শেষ হয়নি। যতক্ষণ পর্যন্ত দেশে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা সমস্ত ষড়যন্ত্র প্রতিহত করব। যারা ষড়যন্ত্র করছে তাদের বলতে চাই আপনারা ষড়যন্ত্রের পথ থেকে ফিরে আসুন।

এ সময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব,মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ আরো অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত