শোকার্ত ক্লাব বিশ্বকাপ; কান্নায় ভেঙে পড়লেন ফুটবলাররা

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০১:৪৮ পিএম

স্পেনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন লিভারপুলের পর্তুগিজ স্ট্রাইকার দিয়েগো জোটা এবং তার ছোট ভাই আন্দ্রে সিলভা। তাঁদের হারিয়ে গোটা ফুটবলবিশ্ব শোকাহত। সেই শোক ছড়িয়ে পড়েছে ক্লাব বিশ্বকাপেও। শুক্রবার রাতে অনুষ্ঠিত দুটি ম্যাচ শুরুর আগে স্মরণ করা হয় প্রয়াত দুই ফুটবলারকে। এসময় কান্নায় ভেঙে পড়েন ফুটবলাররা।জোটা এবং তাঁর ভাই আন্দ্রে সিলভাকে শ্রদ্ধা ও স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। চেলসির খেলোয়াড়েরা জোটা এবং তাঁর ভাই আন্দ্রে সিলভার স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।

ফ্লোরিডায় আল হিলাল বনাম ফ্লুমিনেন্সের মধ্যকার কোয়ার্টার ফাইনালের ম্যাচ শুরুর আগে দিয়োগো জোটা এবং তাঁর ভাই আন্দ্রে সিলভাকে শ্রদ্ধা ও স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় আল হিলালের দুই পর্তুগিজ তারকা রুবেন নেভেস ও জোয়াও কানসেলো কান্নায় ভেঙে পড়েন। তাদের কান্না ছুঁয়ে যায় বাকিদেরও। প্রয়াত ফুটবলারদের জন্য কান্না ও আবেগ আড়াল করেই শুরু হয় সেমিফাইনালে ওঠার লড়াই। যাতে ২-১ গোলে জয়ীয় হয় ফ্লুমিনেন্স।জোটা ও আন্দ্রের নাম লেখা বিশেষ জার্সি নিয়ে মাঠে আসেন চেলসির পর্তুগিজ ফরোয়ার্ড পেদ্রো নেতো। জোটা ও আন্দ্রের নাম লেখা বিশেষ জার্সি নিয়ে মাঠে আসেন চেলসির পর্তুগিজ ফরোয়ার্ড পেদ্রো নেতো।

কোয়ার্টার ফাইনালের অন্য ম্যাচে ফিলাডেলফিয়ায় মুখোমুখি হয়েছিল ইংলিশ জায়ান্ট চেলসি আর ব্রাজিলের ক্লাব পালমেইরাস। এই ম্যাচ শুরুর আগেও জোটা এবং আন্দ্রেকে স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় জোটা ও আন্দ্রের নাম লেখা বিশেষ জার্সি নিয়ে মাঠে আসেন চেলসির পর্তুগিজ ফরোয়ার্ড পেদ্রো নেতো। মাঠ ও গ্যালারিজুড়ে আবেগঘন এক পরিবেশের সৃষ্টি হয়। ম্যাচটি চেলসি জিতে নেয় ২-১ গোলে। মাঠে আগত দর্শকরাও প্রয়াত দুই ফুটবলারকে শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে নিজের ল্যাম্বরগিনি চালিয়ে লিভারপুলের অনুশীলনে যোগ দিতে যাচ্ছিলেন জোটা। স্থানীয় সময় রাত ১২.৪০ মিনিটের দিকে স্পেনের জামোরা প্রদেশের সানাব্রিয়ার এ–৫২ মহাসড়কে পৌঁছালে হঠাৎই তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে। সাথে সাথে গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই জোটা এবং তার ভাইয়ের মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনার মাত্র ১২ দিন আগে দীর্ঘদিনের প্রেমিকা রুতে কার্ডোসোকে বিয়ে করেছিলেন পর্তুগিজ স্ট্রাইকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত