দ্বিতীয় ওয়ানডেতেই ফিফটি পারভেজ ইমনের, ১৬ ওভারে ১০০ বাংলাদেশ

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৪:২০ পিএম

প্রেমাদাসায় দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে প্রথম উইকেট হারানোর পর নাজমুল–পারভেজের জুটিতে আশা দেখছিল বাংলাদেশ। তাও খুব বেশিদূর এগোতে পারেনি। অহেতুক এক শটে ড্রেসিং রুমের পথ ধরেন নাজমুল হোসেন শান্ত। 

চারিথ আসালঙ্কার শর্ট বলে ব্যাকফুটে গিয়ে বড় শটের খোঁজে ঠিকঠাক খেলতে পারেননি বাঁহাতি ব্যাটসম্যান। লং অফ থেকে অনেকটা ভেতরে এসে সহজ ক্যাচ নেন মাহিশ থিকশানা। ১৯ বলে ১৪ রান করে ফেরেন শান্ত। তার বিদায়ে ভাঙে ৬৩ রানের দ্বিতীয় উইকেট জুটি। ১১.৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ তখন ২ উইকেটে ৭৩ রান।

এর কিছুক্ষণ পরই ক্যারিয়ারের প্রথম ফিফটি পূর্ণ করেন পারভেজ ইমন। আগের ওয়ানডেতে অভিষেকে ১৩ রান করা এই বাহাতি ৪৪তম বল বাউন্ডারিতে পাঠিয়ে তুলে নেন পঞ্চাশ।

বাংলাদেশ ১৬তম ওভারেই পৌছে যায় ১০০তে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত