সংস্কার কার্যক্রম পরবর্তী সংসদে ছেড়ে দেয়ার পক্ষে নয় এনসিপি

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৬:৪৮ পিএম

সংস্কারে কার্যক্রম পরবর্তী সংসদের কাছে ছেড়ে দেওয়ার পক্ষপাতী নই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি মনে করে সংস্কারের ম্যান্ডেট এই সরকারের ইচ্ছামতো হবে।

সোমবার (৭ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন দলটির সদস্যসচিব আখতার হোসেন।

তিনি বলেন, ‘সংস্কারের বিষয়টাকে পরবর্তী সংসদের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সংস্কারে কার্যক্রম পরবর্তী সংসদের কাছে ছেড়ে দেওয়ার পক্ষপাতী নই এনসিপি। সংস্কারের ম্যান্ডেট এই সরকারের ইচ্ছামতো হবে। আমরা যারা ঐকমত্য কমিশনে জনগণের মতামত তুলে ধরছি, আমরা সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের অধিকার রাখি।’

আখতার হোসেন বলেন, আমরা মনে করি— জুলাই সনদের মধ্যে দিয়ে সংস্কারের রূপরেখা বাস্তবায়িত হবে। সেটা সামনের বাংলাদেশের রাজনীতি নির্ধারণ করবে, সামনের বাংলাদেশের কাঠামো নির্ধারণ করবে। 

এনসিপির এ নেতা বলেন, আমাদের পরামর্শ হলো নতুন কাঠামোকে বাস্তবায়ন করতে, নতুন বন্দোবস্তকে বাংলাদেশের রাজনীতিতে কার্যকর করতে গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে। গণপরিষদের আলাপ-আলোচনা, তর্ক এবং নানা ধরনের ঐকমত্যের ভিত্তিতে নতুন সংবিধান প্রণয়ণ করে সংস্কারের যে প্রস্তাবনা আছে সেগুলো কার্যকর করতে হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত