জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করে হইচই ফেলে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক ওয়েন মুলডার। তার অপরাজিত ৩৬৭ রান দেখে অনেকের আফসোস, কেন তিনি ব্রায়ান লারার রেকর্ড ভাঙেননি? এই প্রশ্নের জবাবও দিয়েছেন মুলডার; সেইসঙ্গে গড়েছেন আরেকটি ইতিহাস। একই টেস্টে ট্রিপল সেঞ্চুরি এবং উইকেট শিকারের ছোট্ট এক তালিকায় মুলডারের নাম উঠে গেছে।
বুলাওয়েতে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা জিতেছে ইনিংস ও ২৩৬ রানে। দ্বিতীয় ইনিংসে ২২০ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।
একই টেস্টে ট্রিপল সেঞ্চুরি ও উইকেট শিকারের তালিকাটি দেখে নেওয়া যাক-
০১. গ্রাহাম গুচ: ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার গ্রাহাম গুচ ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৩৩ রান করেছিলেন এবং বল হাতে সঞ্জয় মাঞ্জরেকরের উইকেট নেন।
০২. সনাথ জয়সুরিয়া: শ্রীলঙ্কার বিখ্যাত এই তারকা ভারতের বিপক্ষে ব্যাট হাতে ৩৪০ রান করেছিলেন এবং পরে তিনি রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি এবং রাজেশ চৌহানের উইকেট নেন।
০৩. ক্রিস গেইল: ক্যারিবিয়ান দানব খ্যত ক্রিস গেইল দুটি ট্রিপল সেঞ্চুরি করেছেন। তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩১৭ রান করার পাশাপাশি বল হাতে হার্ষাল গিবসের উইকেটও নিয়েছিলেন।
০৪. বীরেন্দ্র শেবাগ: ভারতের সাবেক বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র শেবাগ এই তালিকায় পঞ্চম স্থানে আছেন। তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন এবং সেই টেস্টে মার্ক বাউচারের উইকেটও নেন। শেবাগের নামের পাশেও দুটি ট্রিপল সেঞ্চুরি আছে।
০৫. মাইকেল ক্লার্ক: ২০১২ সালে ভারতের বিপক্ষে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার মাইকেল ক্লার্ক ৩২৯ রান করেছিলেন। একই টেস্টে বোলিং করার সময় তিনি শচীন টেন্ডুলকারের উইকেটও নেন।
০৬. উইয়ান মুলডার: এই রেকর্ডের তালিকায় ষষ্ঠ ক্রিকেটার মুলডার। তিনি চলমান বুলাওয়ে টেস্টে ট্রিপল সেঞ্চুরির পাশাপাশি জিম্বাবুয়ের প্রথম ইনিংসে দুই উইকেট নিয়েছেন। দ্বিতীয় ইনিংসেও নেন ১ উইকেট।
আজ রাতে চেলসির জয় নাকি ব্রাজিলিয়ান চমক?
সেই তিনজনকে বাদ দিয়েই বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের