মাত্র ১৪ বছর বয়সেই তারকা বনে গেছেন বৈভব সূর্যবংশী। ভারতীয় ক্রিকেটের এই উদয়ীমান খেলোয়াড়ের ভক্তসংখ্যাও কম নয়। অনূর্ধ্ব–১৯ দলের হয়ে ইংল্যান্ড সফরেও অনেক রেকর্ড ভেঙেছেন আইপিএলে ভারতীয়দের মধ্যে সবচেয়ে কম বলে সেঞ্চুরি করা বৈভব। সেইসঙ্গে ভক্তদেরকেও সামলাতে হয়েছে।
গত সোমবার ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে শেষ ওয়ানডের আগে শুধু বৈভবের সঙ্গে দেখা করবেন বলে ৬ ঘণ্টা গাড়ি চালিয়ে উস্টারে গেছেন দুই কিশোরী। দুজনেই বৈভবের বড় ভক্ত। অনিয়া ও রিভা নামের দুই কিশোরীর গায়ে ছিল বৈভবের আইপিএল দল রাজস্থান রয়্যালসের জার্সি। তারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বৈভবের সঙ্গে ছবিও তুলেছেন।
বৈভবের সঙ্গে অনিয়া ও রিভার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ। ক্যাপশনে লেখা আছে, ‘প্রমাণ হয়ে গেল কেন আমাদের ভক্তরাই সেরা। ৬ ঘণ্টা গাড়ি চালিয়ে উস্টারে এসেছে। বেগুনি জার্সি পরেছে। বৈভব ও ভারতীয় দলের জন্য উল্লাস করেছে। অনিয়া ও রিভার বয়স বৈভবের সমান। মনে রাখার মতো একটি দিন ছিল।’
ইংল্যান্ড সফরে ৫ ম্যাচের সিরিজে ১৭৪.০১ স্ট্রাইক রেটে, ৭১ গড়ে ৩৫৫ রান করেছেন বৈভব। ছক্কা মেরেছেন ২৯টি, যা যুব ওয়ানডের ইতিহাসে এক সিরিজে সর্বোচ্চ। জিতেছেন সিরিজসেরার পুরস্কার। যদিও সময়বয়সী দুই ভক্তের সঙ্গে দেখা করার পর পঞ্চম ম্যাচে আউট হয়েছেন ৪২ বলে ৩৩ রানে। ভারতও হেরেছে ৭ উইকেটে।
মদ খেয়ে শচীনকে ফেলে দেন শোয়েব; সুযোগ নেন শেবাগ
মাসে ৮ লাখ কামাচ্ছেন ‘মাস্টারক্লাস’; ছাত্ররা ডাহা ফেল!
১৮তম জন্মদিনে ইয়ামালকে ৫ কোটি টাকা মূল্যের হীরার চেইন উপহার