নাটোরে বিক্ষোভ

'শহীদ জিয়া ও তারেক রহমানকে নিয়ে কটুক্তিকারীদের বিচার হবে'

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৬:০৬ পিএম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা এবং কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নাটোরে জিয়া পরিষদ ও ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা ১১টার দিকে আলাইপুরস্থ জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন জিয়া পরিষদ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শফিকুল ইসলাম, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন।

এ সময় বক্তারা বলেন, দেশে পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী অস্থিতিশীল করতে চেষ্টা করছে। দেশে আইশৃঙ্খলা অবস্থার অবনতি হয়েছে এবং শহীদ জিয়া ও তারেক রহমানকে নিয়ে যারা কটুক্তি করছে তাদের বিচার করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত