প্রশাসনের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন সংগঠনটির নেতা–কর্মীরা। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
এর আগে বিকাল চারটার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে স্বেচ্ছাসেবক দল। সেখান থেকে বিকেল পাঁচটার দিকে কয়েক হাজার নেতা-কর্মী বিক্ষোভ মিছিল করে রাজধানীর কাকরাইল-মালিবাগ-মৌচাক-মগবাজার-বাংলামোটর হয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়।
